< নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। সোমবার রাতে তাদের অপহরণ করা হয়। তাদের উদ্ধার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে। ২০২১-০৭-০৬ On: জুলাই ৬, ২০২১ In: শিরোনাম
< রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ ২৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এএন-২৬ নামের ওই উড়োজাহাজটি দেশটির পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। ২০২১-০৭-০৬ On: জুলাই ৬, ২০২১ In: শিরোনাম
< কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৬ই জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২০২১-০৭-০৬ On: জুলাই ৬, ২০২১ In: শিরোনাম
< করোনাভাইরাস প্রতিরোধী যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকায় এবং চীন থেকে কেনা সিনোফার্মের টিকা জেলা-উপজেলা পর্যায়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ২০২১-০৭-০৬ On: জুলাই ৬, ২০২১ In: শিরোনাম
< করোনাভাইরাসের টিকা দুই ডোজ নেয়ার পরও ইন্দোনেশিয়ায় ডাক্তার-নার্সের মৃত্যুতে চীনের সিনোভ্যাক নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ২০২১-০৭-০৬ On: জুলাই ৬, ২০২১ In: শিরোনাম
< কঠোর লকডাউনের পঞ্চমদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৪১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। আর ২৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। ২০২১-০৭-০৫ On: জুলাই ৫, ২০২১ In: শিরোনাম
< করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ২০২১-০৭-০৫ On: জুলাই ৫, ২০২১ In: শিরোনাম
< করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। ২০২১-০৭-০৫ On: জুলাই ৫, ২০২১ In: শিরোনাম
< বরিশালের উজিরপুরে রিমান্ডে থাকা নারী আসামিকে যৌন নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার নির্দেশও দেয়া হয়েছে। বিষয়টি সোমবার দুপুরে নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। ২০২১-০৭-০৫ On: জুলাই ৫, ২০২১ In: শিরোনাম
< ভারতে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ অক্টোবর-নভেম্বরের দিকে ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির চিকিৎসা বিজ্ঞানীরা। ২০২১-০৭-০৪ On: জুলাই ৪, ২০২১ In: শিরোনাম